দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে সরকারের পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এলেই যে সমস্ত প্রকল্পের বাস্তবায়ন হবে ও চালু হবে কথা দিয়েছিল বিজেপি সেই মত কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme) চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কি কি সুবিধা মিলবে? কিভাবে আবেদন করবেন ও কারা উপকৃত হবেন? আজকের প্রতিবেদনেই মিলবে সব উত্তর।
আয়ুষ্মান ভারত প্রকল্প | Ayushman Bharat Scheme
দেশের দরিদ্র মানুষকে ৫ লক্ষ টাকার কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রদানকারী প্রকল্প হল আয়ুষ্মান ভারত। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। এর মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিতে পারবে। এর ফলে কোটি কোটি ভারতবাসী ইতিমধ্যেই উপকৃত হচ্ছেন। যদিও বাংলায় এটি চালু ছিল না বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা স্বাস্থ্যসাথী চলত। তবে এবার সরকার পাল্টাতেই চালু আয়ুষ্মান ভারত।
Ayushman Bharat Scheme এ কোন কোন চিকিৎসা পাওয়া যাবে?
দরিদ্র থেকে মধ্যবিত্ত পরিবারে একবার স্বাস্থ্য সংক্রান্ত এমার্জেন্সি হলেই আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়। তবে আপনার পরিবারের যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকে তাহলে একাধিক চিকিৎসার খরচ পাওয়া যেতে পারে। চিকৎিসার তালিকাগুলি হল নিম্নরূপ –
- মাতৃকালীন চিকিৎসা ও শিশু স্বাস্থ্য পরিষেবা
- ক্যান্সারের চিকিৎসা
- হার্টের অপারেশন
- কিডনির সমস্যা
- নিউরো চিকিৎসা ও সার্জারি
শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি, বেড ভাড়া থেকে শুরু করে ডায়াগনস্টিক টেস্টার খরচও পাওয়া যায় এই প্রকল্পে।
কিভাবে বানাবেন আয়ুষ্মান ভারত কার্ড?
এখন নিশ্চই ভাবছেন কিভাবে এই কার্ড বানানো যাবে বা এর জন্য আবেদন করা যাবে? তাহলে জেনে রাখুন নির্দিষ্ট সরকারি পোর্টালে বা CSC এর মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করা যেতে পারে। তবে তার আগে খেয়াল রাখতে হবে আপনি যোগ্য কি না।
কারা পাবেন না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা?
আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য একাধিক শর্ত রয়েছে। নিচে সেগুলি জানানো হল –
- যদি দু-চাকা বা চারচাকা কিংবা তিন চাকার কোনো গাড়ি কিংবা নৌকা থাকে তাহলে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
- যাদের মেকানাইজড ফার্মিং যন্ত্রাংশ রয়েছে বা আধুনিক কৃষিকাজের সরঞ্জাম রয়েছে, কিংবা ৫ একরের জমি কৃষিজমি রয়েছে তারাও পাবেন না।
- যদি আপনার কিষান ক্রেডিট কার্ডে ৫০,০০০ টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট থাকে তাহলেও এই প্রকল্পের সুবিধা মিলবে না।
- সরকারি চাকরিরত হলে বা সরকারি সাহায্য প্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে কাজ করলেও চলবে না।
- যদি পরিবারের কারোর আয় ১০,০০০ টাকা হয় তাহলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
শুধু তাই নয়, যে সমস্ত পরিবারে ল্যান্ডলাইন ফোন থেকে শুরু করে ফ্রিজ রয়েছে। কিংবা পাকা বাড়ি রয়েছে তারাও এর জন্য আবেদন করতে পারবেন না। এই সমস্ত বিষয় খেয়াল রেখে তবেই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।










