বুকিংয়ের পরেও মিলছে না গ্যাস? আজই অভিযোগ জানান এই নম্বরে

Published on: March 24, 2026
LPG Crisis Complain if Cylinder not delivered even after booking

আমেরিকা-ইরান যুদ্ধের জেরে বাঙালির হেঁশেলে গ্যাস সংকট দেখা গিয়েছে। এলপিজি সিলিন্ডার (LPG) নিয়ে বড় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কারণ ২৫ দিনে একবার বুকিংয়ের নিয়ম চালু হলেও অনেকেই বুকিংটাই করতে পারছেন না। আর যাঁরা বুকিং করছেন তাদের গ্যাস আসছে না। বিভিন্ন অজুহাতে ডেলিভারির তারিখ পিছিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সমাধান কি? কোথায় অভিযোগ জানাবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্যাস না এলে কিভাবে জানাবেন অভিযোগ?

LPG বুকিংয়ে কড়াকড়ি হওয়ার পর থেকে বুকিং করতে গিয়ে রীতিমত কসরত করতে হচ্ছে আমজনতাকে। কিন্তু কনফার্মেশন মেসেজ পাওয়ার ৭ দিন পরেও না আসছে DAC না আসছে গ্যাস। কোথাও কোথাও আবার অতিরিক্ত টাকা চাইছে ডিলার এমন অভিযোগও উঠছে। তবে গ্যাস না পেলে কিংবা অতিরিক্ত টাকার দাবি করা হলে অভিযোগ জানাতে পারেন আপনি।

HP, Bharat & Indane Gas Complaint Number

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে অভিযোগ জানাবেন? এর জন্য প্রতিটা গ্যাস কোম্পানির আলাদা আলাদা হেল্পলাইন নাম্বার রয়েছে। আপনার যদি ইন্ডেন গ্যাস হয় তাহলে 18002333555 কিংবা 7718955555 নাম্বারে ফোন করে পারেন। যদি HP গ্যাসের কানেকশন থাকে তাহলে 18002333555 বা 9493602222 নম্বরে অভিযোগ জানাতে পারেন। আর যদি ভারত গ্যাস থাকে তাহলে 1800224344 অথবা 7715012345 নম্বরে ফোন করতে পারেন।

উপরে দেওয়া নাম্বারগুলিতে অভিযোগ জানানোর পর অভিযোগ নথুভুক্তকরণ নাম্বার পাবেন। সেটা নোট করে রাখবেন। তারপর আপনার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। তবে শুধুই কাস্টমারকেয়ার নয়, হোয়াটঅ্যাপের মাধ্যমেও অভিযোগ করা যাবে বলে জানা যাচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now