Senior Citizen Card: মিলবে অনেক সুবিধা, সিনিয়ার সিটিজেন কার্ড চালু করল রাজ্য সরকার

Published on: March 2, 2026
WB Senior Citizen Card Benefits and How to Apply

সম্প্রতি রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ সরকার। বয়স্ক লোকেদের জন্য চালু করা হয়েছে সিনিয়ার সিটিজেনশিপ কার্ড (Senior Citizen Card)। আপনার বয়স ৬০ এর বেশি হলে ও এই কার্ড থাকলে একাধিক সুযোগ সুবিধা পাওয়া যাবে। কিভাবে আবেদন করতে হবে ও কি কি সুবিধা মিলবে? বিস্তারিত রইল এই প্রতিবেদনেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সিনিয়ার সিটিজেন কার্ড | WB Senior Citizenship Card

আসলে বয়স বাড়লে সাধারণ কাজের ক্ষেত্রেও বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় প্রবীণ মানুষদের। ব্যাঙ্ক বা হাসপাতালের মত জরুরী পরিষেবাতেও লম্বা লাইন দেখা যায়। এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই এই কার্ড। যেটা রাজ্য – স্বীকৃত পরিচয়পত্র হিসাবেও কাজ করবে।

Senior Citizenship Card এর লক্ষ্য

সময়ের সাথে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশেই সিনিয়ার সিটিজেন পপুলেশন বাড়ছে। তাই সরকারি ও বেসরকারি ক্ষেত্রে, পরিবহন ব্যাঙ্কিং, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সমস্ত দৈনন্দিন কাজে সুবিধাই হল এই কার্ডের লক্ষ্য। এক কথাই বলতে গেলে এই কার্ড থাকলে নিম্নলিখিত সুবিধা মিলবে :

  • স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার
  • সরকারি প্রকল্পে দ্রুত পরিষেবা মিলবে
  • আর্থিক ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি ও সুনিশ্চিত হবে
  • দৈনন্দিন কাজের ক্ষেত্রে হয়রানি কমবে

কারা সিনিয়ার সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন?

যেমনটা নাম থেকে জানা যাচ্ছে, সিনিয়ার সিটিজেনরাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে আরও কিছু শর্ত রয়েছে সেগুলি হল:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। একইসাথে ভারতীয় নাগরিক হতে হবে।
  • এই কার্ডের জন্য আবেদন করতে হলে নূন্যতম বয়স ৬০ হতে হবে। তবে তার বেশি হলে অগ্রাধিকার মিলবে।
  • অসুস্থ ও অন্যের উপর নির্ভর এমন প্রবীণদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

স্বাস্থ্য পরিষেবায় সিনিয়ার সিটিজেন কার্ডের সুবিধা

আপনার কাছে যদি পশ্চিমবঙ্গ সিনিয়ার সিটিজেন কার্ড থাকে তাহলে স্বাস্থ্যক্ষেত্রে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যাবে:

  1. সরকারি হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে রেজিস্ট্রেশনের অগ্রাধিকার
  2. ডায়াগনস্টিক পরীক্ষা বা OPD তে দেখানোর সময় দ্রুত পরিষেবা।
  3. নির্দিষ্ট কিছু চিকিৎসার ক্ষেত্রে বিনামূল্যে বা নামমাত্র খরচে স্বাস্থ্য পরীক্ষা
  4. জরুরি চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার
  5. ওষুধে আংশিক ছাড় মিলবে
  6. দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা

পরিবহন ক্ষেত্রে সুবিধা

স্বাস্থ্য পরিষেবার মত পরিবহনের ক্ষেত্রেও বেশ কিছু সুবিধা মিলবে। সেগুলি হল:

  1. সরকারি বসে ভ্রমণের ক্ষেত্রে ভাড়ায় ছাড় মিলবে।
  2. সংরক্ষিত আসনের সুবিধা পাওয়া যাবে।
  3. ইন্টার স্টেট্ পরিবহনের ক্ষেত্রে এই কার্ড থাকলে অগ্রাধিকার মিলবে
  4. ট্রেনে যাত্রার ক্ষেত্রে কেন্দ্রীয় নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

ব্যাঙ্কিং ও ট্যাক্সে সুবিধা

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা ও সুবিধা প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত সুবিধা মিলবে:

  1. পোস্ট অফিসে সঞ্চয়ী প্রকল্পে সাধারণ নাগরিকদের তুলনায় বেশ সুদ
  2. ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও অতিরিক্ত সুদ। একইসাথে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কাউন্টার।
  3. আয়কর আইনে অতিরিক্ত কর ছাড়।

সরকারি ও সামাজিক প্রকল্পে অগ্রাধিকার

এই কার্ড থাকলে সরকারি ও সামাজিক প্রকল্পে নাম নথিভুক্তকরণ থেকে শুরু করে সুবিধা পাওয়াও অনেকটা সহজ হয়ে যাবে।

  • বার্ধক্য ভাতার ক্ষেত্রে দ্রুত পক্রিয়াকরণ।
  • বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে দ্রুত যাচাই ও পক্রিয়াকরণ।
  • বৃদ্ধাশ্রম বা ডে কেয়ার সেন্টারে ভর্তির পক্রিয়ায় অনেকটা সহজ হয়ে যাবে।
  • সিনিয়ার সিটিজেন কার্ড থাকলে কৃষকবন্ধু প্রকল্পেও অগ্রাধিকার মিলবে।

WB Senior Citizen Card এর আবেদনের পদ্ধতি । Application process

এই কার্ডের জন্য অফলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে, তার সম্পূর্ণটা ধাপে ধাপে জানানো হল:

  • প্রথমেই বাড়ির একচের কোনো ব্লক অফিস কিংবা সরকারি ক্যাম্প থেকে আবেদন ফর্ম নিয়ে নিতে হবে।
  • এরপর সেই ফর্ম সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। এক্ষেত্রে যে যে ডকুমেন্ট প্রয়োজন তার তালিকা নিচে দেওয়া রয়েছে।
  • ফর্ম পূরণ করা হয়ে গেলেই এর সাথে প্রয়োজনীয় নথির জেরক্স Self Attested করে একদা করে নিতে হবে।
  • সবটা হয়ে গেলে ফর্ম যেখান থেকে নিয়ে এসেছিলেন সেখানেই জমা দিয়ে আসতে হবে।

সব ঠিক থাকলে কর্তৃপক্ষ যাচাই করে ৭ থেকে ১৫ দিনের মধ্যেই কার্ড ইস্যু করে দেবে। যেটা আপনার ঠিকানাতেই পৌঁছে দেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আপনি যদি নিজে বা বাড়ির কারোর জন্য সিনিয়ার সিটিজেন কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে নিম্নলিখিত ডকুমেন্ট প্রয়োজন হবে।

  • জন্মের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • সচিত্র পরিচয়পত্র
  • সাম্প্রতিক তোলা কালার পাসপোর্ট ছবি
  • স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র থাকলে সেটাও দিতে হবে।

উপরিউক্ত সমস্ত নথি জেরক্স করে ও Self Attested করে জমা দিতে হবে। তবে প্রয়োজনে আসল দেখতে চাওয়া হতেই পারে।